
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর–হঠাৎপাড়া গ্রামে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাসিমা বেগমকে তার স্বামী হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত নাসিমা বেগম রাণীনগর–হঠাৎপাড়া গ্রামের মিজানুর রহমান ভেজুর স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]