জিয়ানগরে জমে উঠেছে ঈদের কেনাকেটা
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:১৪
জিয়ানগরে জমে উঠেছে ঈদের কেনাকেটা
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের জিয়ানগরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। উপজেলা সদরের দোকানগুলোতে রমজানের মাঝামাঝি থেকে ক্রেতাদের ভিড় লেগেই আছে।


মঙ্গলবার (১০ মার্চ) ইন্দুরকানী সদর বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাপড় ও কসমেটিক এবং জুতা দোকানিদের উপচে ভরা ভীড় লেগে আছে । কিন্তু দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের।
তবে গুণগতমানের কারণে দাম একটু বেশি বলে দাবি করেছেন দোকানিরা।


জানা যায়, উপজেলা প্রাণকেন্দ্র বাজার ইন্দুরকানী সদর বাজার হিসেবে পরিচিত । থানা বা উপজেলা গঠন হওয়ার পর থেকে এবং বিভিন্ন ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো থাকায় ঈদের মৌসুমে এই বাজারটি ঈদের কেনাকাটায় জমে থাকে। এছাড়াও ঈদের মৌসুম ছাড়া এই বাজারটি উপজেলা কেন্দ্রিক হওয়ায়
দোকানিরা মোটামুটি বেচাকেনা করেন। মধ্যবিত্ত পরিবার ও নিম্নআয়ের পরিবার গুলো শহরকেন্দ্রিক না হয়ে এলাকা ভিত্তিক বাজার দোকানগুলোদে ঈদের কেনাকাটা করেন । উপজেলার পাশ্ববর্তী পিরোজপুর জেলা এবং পাশে মোড়েলগঞ্জ উপজেলায় উচ্চবিত্ত পরিবারে তাদের পছন্দের পোষাক বা মনের চাহিদা মিটানোর জন্য শহরকেন্দ্রিক হয়ে কেনাকাটা করে থাকেন। এই বাজারে সকল ধরনের শিশু বাচ্চা থেকে শুরু করে পুরুষ ও মহিলাদের ভালো মানের নতুন পোশাক বেচাকেনা করছেন
ব্যবসায়ীরা । এখানে ঈদের আয়োজনে কমতি নেই কসমেটিক ও জুতা দোকানিরাও।


ক্রেতা ফেরদৌস খান জানান, আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সংসার চালাতে বর্তমানে হিমছিম খাচ্ছি । তারপরেও আমার বাচ্চারা ঈদের আনন্দটা বঞ্চিত না হয় সেই জন্য আমার ভাইর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে বাচ্চাদের একটু কেনাকাটা করে দিয়েছে । তবে দাম অনেক বেশি ।


কসমেটিক ব্যবসায়ী নুরুল আমিন জানান, ক্রেতাদের চাহিদা মত পন্য দিতে পারছি না । এবার পন্যের দাম অনেক বেশি হওয়ায় কিছু পণ্য কম এনেছি।


কাপড় ব্যবসায়ী আসাদ জানান, এবার প্রত্যেকটা মালে দাম অনেক বেশি । তবে ঈদের পোষাকসহ বিভিন্ন মালামাল কম এনেছি । তাই ক্রেতাদের মনের মত পোষাক দিতে পারছি না ।


অনেক ব্যবসায়ীরা জানান, অনলাইনে শপিংয়ের জনপ্রিয়তা বাড়ার কারনে আমাদের বেচাকেনা অনেকটা কম । এখন অনেকেই অনলাইন থেকে কেনাকাটা বেশি করেন ।আমাদের এই বাজারে বেচাকেনায় কমে গেছে ।


ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার জানান, ঈদ উপলক্ষে বাজারে কোন আইনশৃঙ্খলা অবনতি হলে তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com