কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৮:৪৩
কাউখালী উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিবুর রহমান (৫৬) মৃত্যুবরণ করছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



মনিবুর রহমান বরিশাল জেলার খোস্তাখালী গ্রামের মৃত মো. আবদুল মজিদের ছেলে। মৃত্যুকালে পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় বরিশালের কাউনিয়া, দুপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।


বিবার্তা/রবিন/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com