দুর্যোগ প্রস্তুতিতে তারুণ্যের অঙ্গীকার: ভোলাহাটে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৪:০৪
দুর্যোগ প্রস্তুতিতে তারুণ্যের অঙ্গীকার: ভোলাহাটে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে একটি সচেতনতা র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ, উপজেলা ভূমি কমিশনার শামিম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম, বিআরডিবি কর্মকর্তা সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আজমির শেখ, প্রকল্প বাস্তবায়ন হিসাবরক্ষক সাইদুর রহমান এবং উপজেলা সিভিল ডিফেন্স স্টেশনের সাব-ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শ্রীকৃষ্ণ প্রসাদ তলা পাত্র।


এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা অংশগ্রহণ করেন। বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com