রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ২০:৩০
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।


এরই ধারাবাহিকতায় গত ৫ মার্চ রাতে খানপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানাধীন খানপুর পশ্চিম পাড়া নামক এলাকার পদ্মা নদীর চড়ের ঝাউ বনের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, দুইজন মাদক কারবারীকে ঝাউ বনের দিকে আসতে দেখে আভিযানিক দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে তাদের নিকট থাকা দুইটি বস্তা ফেলে দৌড়ে রাতের অন্ধকারে ভারতের দিকে পালিয়ে যায়।



পরবর্তীতে বিজিবির আভিযানিক দল কর্তৃক বস্তা তল্লাশি করে তার মধ্য হতে ৭৯ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


একই রাতে চারঘাট বিওপির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ঝিকরা নামক এলাকার নিকটস্থ আম বাগানের মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা মাকদদ্রব্য আম বাগানের মধ্যে লুকিয়ে রাখে। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল আশেপাশে কোন লোকজন বা মাদক কারবারীকে দেখতে না পেয়ে তথ্যের ভিত্তিতে আম বাগানের মধ্যে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে একটি ব্যাগ পায় এবং ব্যাগটি খুললে তার মধ্য থেকে ৫০ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com