
সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) রাতে বিয়ারা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কাজিপুর থানার ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান।
গ্রেফতারকৃত তাছির উদ্দিন তাছু পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাজীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন।
ওসি এনায়েতুর রহমান বলেন, তাছির উদ্দিনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]