
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে নন্দীগ্রাম হাটে এ অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে বাজারের সার্বিক পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে নির্ধারিত মূল্যের অধিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে নিউ ফকির স্টোরের মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার। অভিযানে সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানোর আহ্বান জানান।
বিবার্তা/মনিরুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]