
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদারকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আ. আজিজ হাওলাদার উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিবার্তা/শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]