
পিরোজপুরের ইন্দুরকানীতে পুকুর খনন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হানিফ শেখ (৬০) নামে এক দিনমজুরে মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মন্ডল বাড়ির মিলন শিকদারের পুকুর খননকালে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ শিকদার জানান, আজ সকালে আমার ভাই মিলন শিকদারের পুকুর খননের জন্য পার্শ্ববর্তী গ্রামের ৮/১০ জন মাটি কাটা শ্রমিক আসে এবং তাদের সাথে আমিও কাজ করি। মাটির কিছু অংশ কাটার পরে নাস্তা খাওয়ার জন্য উপরে উঠে। পরে মাটি কাটার মধ্যেই পুকুরে পানি হওয়ায় হানিফ শেখ রোজা থাকায় একা আবার পুকুরে নামে বৈদ্যুতিক জগের মাধ্যমে পানি সেচের জন্য। পুকুরে নামার পরেই তার চিৎকার শুনে আমরা ঘর থেকে দ্রুত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করি। তাৎক্ষণিক তাকে আমরা ও স্থানীয় লোকজন সহ গুরুতর আহত অবস্থায় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে ইসিজি করে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক হানিফ শেখকে মৃত ঘোষণা করেন।
সঙ্গীয় শ্রমিক আব্বাস হাওলাদার জানান, আমরা সকালে দক্ষিণ ইন্দুরকানীর মিলন শিকদারের পুকুরে মাটি কাটতে আসি এবং মাটিও কাটি । আমরা রোজা না থাকায় দুই/তিন ঘণ্টার পরে নাস্তা খাওয়ার জন্য উপরে উঠি। তখন আমাদের সাথে থাকা হানিফ শেখ সে রোজা থাকায় সে আবার পুকুরে নামে পানি সেচের জন্য বৈদ্যুতিক জগের মুখ পরিস্কার করার জন্য পুকুরে নামার পরেই জগে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্টে হন। তার চিৎকার শুনে সাথে সাথেই আমরা ঘর থেকে দ্রুত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে বলি।
ইন্দুরকানী থানা দায়িত্বরত এস আই মো. সাইদুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে এসেছি। এ বিষয় যাচাই বাছাই চলছে, ময়নাতদন্তের কাজ চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
বিবার্তা/শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]