ভোলায় এক ব্যক্তিকে কু‌পিয়ে হত্যা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮
ভোলায় এক ব্যক্তিকে কু‌পিয়ে হত্যা
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার চরফ্যাশনে রাতের আঁধারে মো. ভূট্টু (৪৫) নামের এক ব্যক্তিকে কু‌পিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


শ‌নিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলের হাট রাস্তার মাথায় বা‌ড়ির সামনে এ ঘটনা ঘটে।


ভুট্টু রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামানের ছেলে।


পু‌লিশ ও স্থানীয়রা জানান, শ‌নিবার রাত সাড়ে ৯টার দিকে ভুট্টুকে রাস্তায় একা পেয়ে কু‌পিয়ে পা‌লিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।


শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বিষয়‌টি নিয়ে তদন্ত চলছে। হত্যাকারীদের শনা‌ক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com