
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নর মাদুর পাল্টা এলাকায় পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
এসময় জামায়াত কর্মীদের হামলায় আহত হন বিএনপির কর্মী ইউসুব হাওলাদার (৪৮), ইব্রাহিম হাওলাদার (৪৫) ও মুছা হাওলাদার (৪০)। আহতদের স্হানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত মুছা হাওলাদার এর অবস্থা মারাত্মক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত ইব্রাহিম হাওলাদার বলেন, তাদের নিজস্ব পুকুরে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছিল কিন্তু হামলাকারীরা বিগত সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল পরে ৫ আগস্টের পরে জামায়াতে যোগ দেয়। নির্বাচনের পর আজ দুপুরে হঠাৎ করে দলবল নিয়ে আমাদের পুকুর দখল করতে আসে। এ সময় আমরা বাধা দিলে জামাতের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে, হামলায় আমরা তিনজন আহত হই। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]