
‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’- স্লোগানে মোংলায় বর্নাঢ্য আয়োজনে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপরে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ চত্বরে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে জয়মনি বাজার প্রদক্ষিণ শেষে বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিস চত্বরে এসে সমবেত হয়। এরপর জযমনি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে ঢাকা বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল মো. ছানাউল্যা পাটওয়ারী বলেন, বিশ্ব সর্ববৃহৎ ম্যানগ্রভ বন সুন্দরবন এ বনে ৬০℅ বাংলাদেশে আর বাকিঅংশ পার্শ্ববর্তী দেশে। বনের সাথে আমাদের একদিকে জীব বৈচিত্র্য আরেকদিকে বন-বন্যপ্রানী সম্পৃক্ততা রয়েছে। সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রহ্মা করে। সকলকে এ বনের জীব বৈচিত্র্য রহ্মা করতে হবে। পাশাপাশি এখানে যে বন্য প্রানী ও জলজ প্রাণী রয়েছে এরা ভালো থাকবে।
সুন্দর বনকে আমাদের ভালোবাসতে হবে। ভালোবাসা দিবসে আমরা সুন্দরবনকে ভালো বাসব। আমাদের সকলের ভালোবাসায় এ বন ভালো থাকবে এ কথা বলেন। এরপর প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময়মো. মফিজুর রহমান চৌধুরী, মৎস্য বিশেষজ্ঞ খুলনা, সহকারী বন সংরক্ষক দিপন চন্দ্র দাস, চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম সহ বন-বিভাগ ও ভিডিআরটি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]