
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে থেকে ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী বাজার থেকে দুইটি ব্যাগ থেকে সেগুলো উদ্ধার করেছে পুুলিশ। বাজারের পাশেই বালিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অবস্থিত। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের ধারনা, আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা এমন কাজ করেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন,ককটেল সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ওসি জানান, আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করে থাকতে পারে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]