
বাগেরহাটে মাহেন্দ্র ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি চালতেতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
এসময় আহত হন অন্তত তিনজন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাহেন্দ্র উদ্ধার ও ট্রাক জব্দ করেছে পুলিশ।
নিহতরা হলেন- বাগেরহাটের মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের জামিরখানের ছেলে কাদের খান (২৭), একই উপজেলার দোয়ারিজারা গ্রামের রতনমোল্লার ছেলে লাবলু মোল্লা (৩০)। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, খুলনা- মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকায় মোংলা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের সাথে বিপরীত দিক আসা যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় আহত হন আরও তিনজন। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]