
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে মাদকসহ ২ মাদকচোরাকারবারি আটক হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর চরসাদিপুর গ্রামের সড়কে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী মো. জামাল উদ্দিন (৩৫) ও মো. রাকিব হাসান (২২) কে ভারতীয় ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটক মাদক চোরাকারবারীরা উপজেলার হোসেনাবাদ গ্রামেরমৃত আতাহার আলী ও ফিলিপনগর দফাদারপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। উদ্ধার হওয়া মাদকের সিজার মূল্য ৩ হাজার ৫০০টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর হয়েছে।
বিবার্তাা/শরীফু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]