
পিরোজপুরের কাউখালীতে চেকপোস্ট বাসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়েছে। এ সময় ৪১টি মামলায় ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা এবং আটটি মোটর সাইকেল জব্দ করা হয়।
শুক্রবার ও শনিবার (৬-৭ ফেব্রুয়ারি) দুইদিন অভিযান পরিচালনা করে সেনাবাহিনী বাহিনী ও পিরোজপুর ট্রাফিক পুলিশ ।
জানা গেছে, কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসায় সেনাবাহিনীর কাউখালী ক্যাম্প। তাদের সঙ্গে যোগ দেয় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। গত দুই দিনে চলা সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে ৪১টি মোটরসাইকেলর চালককে জরিমানা করা হয় ৯৪ হাজার ৫শত টাকা। আর বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় ৮টি মোটরসাইকেল। সড়কের শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কাউখালী সেনাবাহিনীর ক্যাম্পের কর্মকর্তা।
বিবার্তা/রবিউল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]