জিয়ানগরের যত উন্নয়ন সব জিয়া পরিবার হাত ধরে হয়েছে: বিলকিস জাহান
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩০
জিয়ানগরের যত উন্নয়ন সব জিয়া পরিবার হাত ধরে হয়েছে: বিলকিস জাহান
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থেকে জিয়ানগরকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করে গিয়েছিলেন । উপজেলায় যত উন্নয়ন সব জিয়া পরিবার হাত ধরে হয়েছে । এই উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আগামী ১২তারিখ বিএনপির মনোনীত ধানের শীষে মার্কা ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আর কোন মিথ্যা আশ্বাসে পরে পবিত্র ভোট নষ্ট করবেন না।


শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ইন্দুরকানী সরকারী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সমাবেশে এ তিনি কথা বলেন।


এসময় পিরোজপুর-১আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বক্তাব্যে বলেন, এই উপজেলা খালেদা জিয়ার সৃষ্টি । এখানে বিএনপির ঘাটি, স্বাধীনতা বিরোধী কোন শক্তির স্থান নেই । আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভোট দিলে ধানের শীষ বিজয় অর্জন করবে এবং রাষ্ট্র ক্ষমতায় বিএনপি অধিষ্ঠিত হবে। আমি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে যথাসাধ্য কাজ করব। স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন সাধন করাহবে। বিএনপি সরকার গঠন করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ হিসেবে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কৃষকদের সুদমুক্ত ও সহজ শর্তে ঋণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। এলাকার সব চেয়ে বড় সমস্যা বেড়িবাধ টেকসই ভাবে নির্মান করার চেষ্টা করবো ।


এছাড়াও বক্তাব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত, এ্যাড. আবুল কালাম আকন, কেন্দ্রীয় যুবদল নেতা আলী আকবর চুন্নু, জাহাঙ্গীর আলম দুলাল, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন খান প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন টিপু, স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক তাওহিদুল ইসলাম, জাসাস সভাপতি জাহিদুল ইসলাম,উপজেলা বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার,আলমগীর কবির মান্নু, এইচ ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, মো. শাহিন হাওলাদার,মাসুদ করিম ইমন,সহ বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।


অনুষ্ঠানটি জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের পরিচালনায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com