স্বাধীনতাবিরোধীদের ভোট বর্জনের আহ্বানে ছুঁটছে মুক্তিযোদ্ধাদের গাড়ি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৭
স্বাধীনতাবিরোধীদের ভোট বর্জনের আহ্বানে ছুঁটছে মুক্তিযোদ্ধাদের গাড়ি
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে আসন্ন সংসদ নির্বাচনে বিজয়ী করতে এবং ভোটারদের সচেতন করাসহ ৪ দাবিতে মোটর শোভাযাত্রা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিট।


শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নতুন বাজার মুক্তিযোদ্ধা অফিসের সামনে থেকে ট্রাক শোভাযাত্রা বের হবে। জেলার ৬ উপজেলায় ট্রাক শোভাযাত্রা ঘুরবে। ভ্রমণের পথে ট্রাক থেকে নির্বাচনের পক্ষে প্রচারণা করবেন তারা।


এতে অংশ নেয়া বীরমুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধ নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছেন। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বাঁচিয়ে রাখতে তারা স্বাধীনতার পক্ষের প্রার্থীদের জন্য এমন প্রচারণা করছেন। মুক্তিযোদ্ধাদের অন্য তিনটি দাবির মধ্যে রয়েছে, ভোলা বরিশাল সেতু, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, ভোলার গ্যাস ভোলায় চাই।


মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিটের আহ্বায়ক মাহফুজুর রহমান জানান, স্বাধীনতাবিরোধী শক্তিদের ভোট না দিয়ে স্বাধীনতার পক্ষের প্রার্থীকে ভোট দেয়ার জন্য এ মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া ভোলার উন্নয়নে তাদের দাবিগুলো নির্বাচিত সংসদ সদস্যরা যাতে পরবর্তীতে কার্যকর করে সেই দাবি জানিয়েছেন।


শোভাযাত্রায় অংশ নেয়া বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, কে কোন দল করে তা দেখার দরকার নাই। স্বাধীনতাবিরোধীদের বর্জন করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ভোট দিয়ে বিজয়ী করতে হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com