
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আধিপত্যবিরোধী মঞ্চ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শহরের মজমপুর গেটে সড়কে টায়ার জ্বালিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইতিহাসের এক কলঙ্ক।
অবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি
জানান তারা।
পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা। বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় কর্মসূচির
কারণে প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-মেহেরপুর, ঝিনাইদহ ও ঢাকাগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]