কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২
কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরচালিত ভ্যানের ধাক্কায় আবির নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আবির রামচন্দ্রপুর গ্রামের কামাল মিয়ার ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে মুদি দোকানের দিকে যাওয়ার সময় এক দ্রুত গতির মোটরচালিত ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে শিশুটির স্বজনেরা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত্ ঘোষণা করেন।


এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনাটি শুনেছি, শিশুটির মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। এঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com