মৌলভীবাজারে নিজ বাড়িতে ২ ভাইকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২৩:২৯
মৌলভীবাজারে নিজ বাড়িতে ২ ভাইকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পূর্ববিরোধের জেরে নিজ বাড়িতে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন প্রতিপক্ষের একজন।


২৭ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনায় ঘটে বলে জানান বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান।


নিহতরা হলেন- ওই গ্রামের প্রয়াত নিমার আলীর বড় ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও ছোট ছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)।


আহত মো. জমির উদ্দিন ওই গ্রামের প্রয়াত আব্দুস সবুরের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে প্রতিবেশী মো. জমির উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েক বছর আগে জমির উদ্দিনের ভাগ্নে জালাল উদ্দিন হত্যা মামলার আসামি ছিলেন আব্দুল কাইয়ুম।


সেই বিরোধের জের সন্ধ্যায় আব্দুল কাইয়ুকে পুলিশে ধরিয়ে দিতে প্রতিবেশী জমির উদ্দিনসহ কয়েকজন আব্দুল কাইয়ুমের বাড়িতে গেলে দুপক্ষের মধ্যে মারামারি বাধে। এক পর্যায়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আব্দুল কাইয়ুম ও তার বড় ভাই জামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।


ওসি মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। নিহতদের মধ্যে একজন কুয়েত প্রবাসী ও অপরজন কৃষক। এদের মধ্যে জামাল উদ্দিন ছয় মাস আগে দেশে আসেন।


তবে তারা কী কারণে খুন হলেন এবং কারা খুন করেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ওসি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com