নালিতাবাড়ীতে ট্রাক্টর চাপায় পথচারী নিহত
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১:৪৬
নালিতাবাড়ীতে ট্রাক্টর চাপায় পথচারী নিহত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া গতির মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মাজেদা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন।


বুধবার (২৪ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী-শেরপুর আঞ্চলিক মহাসড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মাজেদা বেগম উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা এলাকার হাদিউল ইসলামের স্ত্রী ও ৪ সন্তানের জননী।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির সামনে থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় নালিতাবাড়ীগামী একটি বেপরোয়া গতির মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত পালিয়ে যায়।


এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com