কাউখালীতে শ্রমিক লীগের সাধারন সম্পাদক গ্রেফতার
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৬
কাউখালীতে শ্রমিক লীগের সাধারন সম্পাদক গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল কবীর লিটন তালুকদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।


তিনি উজিয়াল খান এলাকার মানিক মিয়া কিন্ডার গার্টেন সংলগ্ন এলাকার বাসিন্দা এবং কচুয়াকাঠী গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে লিটন তালুকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নির্মাণ কাজে বাধা, চাঁদাবাজী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।


কাউখালী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন তথ্য নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com