কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২৫
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই দুই পুলিশ কর্মকর্তা পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে মোটরসাইকেল যোগে পাবনা থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন তারা ।


পুলিশ জানিয়েছে, আজ বেলা ১২টার দিকে পাবনার ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েস মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে রওনা দেন। এসময় পথে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তাঁরা। তবে ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা যায়নি।


ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান,কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে আটক করা যায়নি কাভার্ডভ্যানটি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। নিহত মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলায় ও কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহীর তানোর থানা এলাকায়।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com