
পিরোজপুরের ইন্দুরকানীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে । মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে ইউএনও হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভসুচনা, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সভাপতির স্বাগত বক্তব্য, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জামায়াতের আমির মাওলানা আঃ আলী, সেক্রেটারী রাতুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলা কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দ । পরে বিকালে বিজয়মেলা শুভ উদ্ধোধন,প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ উপজেলা প্রশাসন একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা একাদশ মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম ,এমইউ মডেল মাঃ বিঃ সিনিয়র শিক্ষক মো. আরিফুজ্জামান ।
বিবার্তা/শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]