
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শারমিন আক্তার রিমা, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলুফা ইয়াসমিন, উপজেলা প্রকল্পবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি বর্গ, গণমাধ্যম কর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সর্বস্তরের নারী পুরুষ। উপজেলার আকবার আলী মাঠে কুচকাওয়াজ ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করেন।
বিবার্তা/কাইয়ুম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]