নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬
নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের সদর উপজেলার বুড়িখালি গ্রামে দরিদ্র ভ্যান চালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামি মেহেদি ভূঁইয়াকে (২৭) বাগেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেদি বুড়িখালি গ্রামের অহিদার রহমানের ছেলে।


সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মেহেদিকে আদালতে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।


মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার (ওসি) অপারেশন আকরাম হোসেন জানান, রবিবার রাত ২টার দিকে বাগেরহাটের মোল্লাহাট থানা এলাকা থেকে মেহেদিকে গ্রেফতার করা হয়। তার পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আসামি কে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা
অব্যাহত আছে।


নিহতের পরিবার জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খান কে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আয়ুব মোল্যাসহ তার লোকজন। এ ঘটনায় ২৩ জনের নামে মামলা দায়ের হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com