চুয়াডাঙ্গা কারাগারে অসুস্থ হাজতির হাসপাতালে মৃত্যু
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮
চুয়াডাঙ্গা কারাগারে অসুস্থ হাজতির হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলন হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।


সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মৃত মিলন হোসেন জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেন মালিতার ছেলে। চুয়াডাঙ্গা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফখর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, রবিবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন মিলন। এসময় জেল কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তার মৃত্যু হয়।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়েছে৷ ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত বলা সম্ভব হবে। তবে, প্রথমিকভাব ধারণা করা হচ্ছে স্ট্রোক জনীত কারণে তার মৃত্যু হয়েছে।


চুয়াডাঙ্গা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন বলেন, মিলন হোসেন গত ৪ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন। রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মডেল থানার একটি মামলায় কোর্টে হাজিরা দিতে গেলে বিচারক মিলনকে জেল হাজতে প্রেরণ করেন। মামলাটি দায়ের হওয়ার পর থেকে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন।


বিবার্তা/সাঈদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com