কাউখালীতে উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৩
কাউখালীতে উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লাইকুজ্জামান তালুকদার মিন্টুকে (৪৩) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।


রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে ডিবি তাকে কাউখালী থানায় হস্তান্তর করে।


জানা গেছে, কাউখালীর নতুন বাজার এলাকায় গত ৬ নভেম্বর পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বিএনপি’র কর্মীদের উপর হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। আদালত তার জামিন আবেদন না জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিবার্তা/রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com