ঝাউদিয়া থানা উদ্বোধন দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬
ঝাউদিয়া থানা উদ্বোধন দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাঁড়ে ৯টা থেকে সদর উপজেলার বৃত্তিপাড়া বাজারে ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে অংশ নেয় ঝাউদিয়াসহ আশপাশের ৬ ইউনিয়নের কয়েক হাজার মানুষ।


এসময় ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হায়াত আলী বিশ্বাস বলেন, ঝাউদিয়া থানা বাস্তবায়নের সকল কার্যক্রম সমাপ্ত হলেও থানা উদ্বোধনে নানা গাফিলতি করা হচ্ছে। তাই আজ আমরা ঝাউদিয়া থানা উদ্বোধনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।


এদিকে গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধের ফলে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের স্বৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com