টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় ২ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৩
টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় ২ ব্যবসায়ীকে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ, ইনসুলিন রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।


জানা যায়, দুটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ, ইনসুলিন রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মনির মেডিকেল হল, বিপ্লব মেডিকেল হলকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/বাবু/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com