রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরের আত্মহত্যা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:১৫
রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরের আত্মহত্যা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাফিন (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।


রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।


সে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মিলন হোসেনের ছেলে।


সাফিনের মামা আমিরুল ইসলাম বলেন, সাফিন এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবা, মাসহ পরিবারের নিকট আবদার করে আসছিল। মোটরসাইকেল কিনে না দেওয়ায় ক্ষোভে কালিকাপুর রেল ব্রীজ এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছে। খবর পেয়ে এসে তাকে শনাক্ত করি।


রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া পোড়াদাহগামী সার্টল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/মিঠুন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com