দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫০
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের অন্যতম দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে গভীর রাত থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ৪ টি ফেরি।


শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১ টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন।


বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায,বৃহস্পতিবার রাতে ১০ টার পর থেকে কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১ টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।ফলে দুর্ঘটনা এড়াতে রাতে দেড়টা থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৪ টি ফেরি।


বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশায় রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেই। তবে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে কিছু ট্রাক আটকে আছে। বর্তমানে এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১৫টি ফের যাত্রীদের পারাপারে নিয়োজিত রয়েছে।


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com