টাঙ্গাইলের চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২২:৪৭
টাঙ্গাইলের চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের প্রত্যান্ত চরাঞ্চলের দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


২১ জানুয়ারি, মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের আয়োজনে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে নয়শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো.আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, জেলা প্রশাসকের পক্ষে পাঁচশত এবং রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের পক্ষ থেকে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com