খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৩:১৯
খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
খানসামা দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামায় "নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" স্লোগানে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয়েছে৷


বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও উপজেলা পরিষদ হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ, কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার সহ সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সুবিধাভোগীরা।


বিবার্তা/জামান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com