শিরোনাম
চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:২৭
চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. শাফওয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


৩০ ডিসেম্বর, শনিবার সকালে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩ নং ওয়ার্ডের শশীভূষণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু মো. শাফওয়ান ওই এলাকার মো. মিনহাজের ছেলে।


জানা যায়, শনিবার সকালে শিশুটি উঠানে খেলা করছিল। মা ও পরিবারের সদস্যরা অন্য কাছে ব্যস্ত ছিলেন। ফিরে এসে দেখেন শিশুটি উঠানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করতেই শাফওয়ানকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণ করেন।


অবুঝ শিশুকে হারিয়ে মা-বাবা ও পরিবারে চলছে শোকের মাতম ও দিশেহারা।


শশীভূষণ থানার অফিসার (ওসি) মু. এনামুল হক বলেন, এ বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেননি। খবর নিয়ে দেখছি।


বিবার্তা/শাহীন/সউদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com