শিরোনাম
গৌরীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ২২:৪০
গৌরীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুরে মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে ২৭ ডিসেম্বর, বুধবার বিকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাকপ্রতিবন্ধি শফিকুল ইসলাম (৪০) ও তার শিশু কন্যা হৃদিমনি (৭) মারা গেছে। বাড়ির পাশে বৈদ্যুতিক পাম্পে পানির সেচ দিতে গিয়ে তারা বিদ্যুৎপৃষ্ট হয়।


প্রতিবেশীরা জানায়, এদিন বিকালে পুকুরে পানির সেচ দিচ্ছিল শফিকুল ইসলাম। এসময় তাঁর শিশু কন্যা হৃদিমনি পাম্পের বিদ্যুতের তাঁর স্পর্শ করলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। শফিকুল তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎ পৃষ্ট হয়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হৃদিমনি ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।


জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বিনতে মজিদ জানান, হাসপাতালে আসার আগেই বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।


মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক বলেন, বাবা-মেয়ের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। মেয়েকে বাঁচাতে গিয়ে বাকপ্রতিবন্ধি শফিকুল ইসলাম নিজেও মারা গেছেন।


বিবার্তা/হুমায়ুন/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com