ধাক্কা খেয়েও ২০০ পেরিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, শান্তর সেঞ্চুরি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৪:১৭
ধাক্কা খেয়েও ২০০ পেরিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, শান্তর সেঞ্চুরি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্যাট হাতে ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে নিজের অর্ধশতকের পর সেঞ্চুরিও তুলে নিলেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাসও নিজের হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, তবে ব্যক্তিগত ৭৬ রানেই সাজঘরে ফিরলেন তিনি।


ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলের হাল বেশ ভালোভাবেই ধরেছিলেন চতুর্থ উইকেটের শান্ত-লিটন জুটি। চাপ সামলে নিয়ন্ত্রিত ব্যাটিং করেছেন তারা। তবে জেইডেন লেনক্সের স্পিনে ভাঙল ১৬০ রানের দারুণ এই জুটি, বোল্ড হলেন লিটন।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান। শান্তর সঙ্গে ক্রিজে আছেন তাওহিদ হৃদয়। দলীয় স্কোর দুইশ ছাড়িয়েছে।


চলমান ইনিংসে ২৬তম ওভারে নিজের ফিফটির পর সেঞ্চুরিও তুলে নিলেন শান্ত। দারুণ এই শতক করতে তার লেগেছে ১১৪ বল, খেলেছেন ৯টি চার ও ২টি ছক্কার মার। আগের ম্যাচেও ফিফটি করেছিলেন এই টাইগার ব্যাটার।


অন্যদিকে ১৯ ইনিংস পর ওয়ানডে ফরম্যাটে ফিফটির দেখা পেয়েছেন লিটন। এটি ছিল তার ১৩তম ফিফটি। প্রায় বছর তিনেক আগে ২০২৩ সালে ভারতের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন এই টাইগার উইকেপকিপার-ব্যাটার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com