মানের গোলে রিয়াদকে হারাল আল নাসর
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩
মানের গোলে রিয়াদকে হারাল আল নাসর
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

ম্যাচের আগে একটি খবর ছড়িয়ে পড়েছিল, আল নাসরের ম্যাচ বয়কট করতে যাচ্ছেন দলের সেরা তারকা রোনালদো।


সোমবার (২ ফেব্রুয়ারি) আল রিয়াদের বিপক্ষেও খেলেননি সিআর সেভেন। তবে জয় পেয়েছে তার দল।


সৌদি প্রো লিগে রোনালদোর অনুপস্থিতিতে আল রিয়াদকে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। একমাত্র গোলটি করেছেন সাদিও মানে।


রোনালদোকে ছাড়াই স্কোয়াড সাজান কোচ জর্জ জেসুস। সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন আবদুর রহমান ঘারিব। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর।


আল রিয়াদের ওপর প্রভাব বিস্তার করে ১৪ মিনিটে দারুণ আক্রমণ করেন মানে। কিন্তু দৃঢ়তা দেখান আল রিয়াদের গোলকিপার মিলান বরিয়ান। কিছুক্ষণ পর ফেলিক্সের দূরপাল্লার শটের প্রচেষ্টাও যায় বিফলে।


ম্যাচের ৪০তম মিনিটে ভাঙে ডেডলক। বক্সের মাঝখান থেকে দুর্দান্ত ফিনিশে জাল খুঁজে নেন মানে। এই গোলে এগিয়ে যাওয়ার পাশাপাশি পেয়ে যায় জয়ের দেখাও। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে আল রিয়াদ। শেষ দিকে একাধিক সুযোগও তৈরি হয়। কিন্তু লাভ হয়নি।


এদিকে টানা ৫ ম্যাচে জয় পেল আল নাসর। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল হিলাল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com