উদ্ভাবনী চিন্তায় তরুণদের উৎসাহিত করতে ড্যাফোডিলে‘এআই হ্যাকাথন’ অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৯:১৮
উদ্ভাবনী চিন্তায় তরুণদের উৎসাহিত করতে ড্যাফোডিলে‘এআই হ্যাকাথন’ অনুষ্ঠিত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহিত করতে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে এআই হ্যাকাথন ২০২৬।


এ উপলক্ষে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিশ্বিবিদ্যালয়ের গ্রীণ গার্ডেনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ১১-১২ জুলাই ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে এ হ্যাকাথন অনুষ্ঠিত হয়ে। এতে বক্তব্য প্রদান করেন,ওয়াল্ড এআই অ্যালায়েন্সের প্রেসিডেন্টও স্কেলবিল্ড এআই এর সিইও
মি,উজ্জল রায়,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড.সবুর খান,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ মাসুম ইকবাল,রেজিষ্ট্রার ড.মোহাম্মদ নাদির বিন আলী,বিজ্ঞান ও ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড.ফখরে হোসেনসহ আরো অনেকে।


এসময় জানানো হয়,কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে দেশের তরুনদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরীতে উৎসাহিত করতে দেশে প্রথমবারের মত ওয়াল্ড এআই এলায়েন্স ( ডব্লিউএএ) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে বাংলাদেশে প্রথম বারের মত আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল এআই হ্যাকাথন ২০২৬।এই হ্যাকাথনের মূল লক্ষ্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করে আর্টিফিশিয়ালইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করা। প্রতিযোগিতাটি একটি ৪৮ ঘণ্টার ইনটেনসিভ হ্যাকাথন, যেখানে নির্বাচিত দলগুলো তাদের প্রজেক্ট তৈরি ও উপস্থাপন করবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com