
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের চাচা ও বিএনপি নেতা চৌধুরী খালেদ ইবনে ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানান, তার শ্রদ্ধেয় চাচা দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বাদ জোহর ঢাকার ওল্ড ডিওএইচএস বনানী মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]