সরকারি দলের সংসদীয় সভা বুধবার
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১৩:২৭
সরকারি দলের সংসদীয় সভা বুধবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ (বুধবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।


সোমবার (৯ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।


সংসদ ভবনে অবস্থিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক বসবে বলেও জানানো হয়।


উক্ত সভায় সরকারদলীয় সকল সংসদ সদস্যদের (এমপি) উপস্থিত থাকার জন্য চিফ হুইপ নুরুল ইসলাম মনি অনুরোধ জানিয়েছেন।


জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এ সভায় সভাপতিত্ব করবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com