জামায়াতের সাথে শপথ নিলেন বিএনপির ইশরাক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৭
জামায়াতের সাথে শপথ নিলেন বিএনপির ইশরাক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ নিয়ে শুরুর দিকে অনীহা দেখালেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সদস্যরা।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।


এর আগে, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির নবনির্বাচিত সদস্যরা আজ বেলা পৌনে ১১টায় শপথ নেন। তবে নির্ধারিত সময়ে শপথস্থলে পৌঁছাতে না পারায় ওই ধাপের শপথে অংশ নিতে পারেননি ইশরাক হোসেন। পরে সংসদ সদস্য হিসেবে শপথের জন্য আসা জামায়াত সদস্যদের সঙ্গে তিনিও শপথবাক্য পাঠ করেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এ সময় শপথস্থল থেকে বেরিয়ে যান ইশরাক হোসেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com