শপথ নিলেন এনসিপির নির্বাচিতরা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩১
শপথ নিলেন এনসিপির নির্বাচিতরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা। শুরুতে বিএনপির নবনির্বাচিত সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় কিছুটা জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত শপথের এই আয়োজন সম্পন্ন হয়।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির পর জামায়াতে ইসলামীর সদস্যরা শপথবাক্য পাঠ করেন। এর প্রায় এক ঘণ্টা পর এনসিপির সদস্যরাও একইভাবে শপথ গ্রহণ করেন।


প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে প্রত্যেক সদস্য শপথপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর করেন। দুইটি ভিন্ন পদে (সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য) তারা এই শপথ নেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com