ঢাকা-১৫ আসন

এক কেন্দ্রে ৫ ভোটে পিছিয়ে জামায়াত আমির
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫২
এক কেন্দ্রে ৫ ভোটে পিছিয়ে জামায়াত আমির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে সামান্য ব্যবধানে পিছিয়ে রয়েছেননির্বাচন কমিশন সূত্রে পাওয়া বেসরকারি ও প্রাথমিক তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডা. মো. শফিকুর রহমান পেয়েছেন ৫৬০ ভোট। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬৫ ভোট। মাত্র ৫ ভোটের এই ব্যবধান আসনটিতে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন আসন থেকে খণ্ড খণ্ড ফলাফল আসতে শুরু করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com