
দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব পড়বে না। অনন্যা ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাস্টিট সরকারের আমলে কাজ করেছিল। ছাত্রদলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি৷
উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি উনার ব্যক্তিগত সফর। দেশে আসার পর জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ শহীদের কবর জিয়ারত করবেন৷ ঢাকায় উনি আসার পর লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। জেলা পর্যায়ে সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে৷ পিছিয়ে পড়া অর্থনৈতিক উত্তরাঞ্চলকে স্বনির্ভরতা এগিয়ে নেবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি আবু তাহের দুলালসহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]