শিরোনাম
ভিক্ষুকের ঘরে ১০ লাখ টাকা!
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ২২:৩৩
ভিক্ষুকের ঘরে ১০ লাখ টাকা!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের মুম্বাইয়ে এক ভিক্ষুকের ঘরে নগদ ও ফিক্স ডিপোজিটের কাগজসহ ১০ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। মুম্বাইয়ের গোভান্ডি স্টেশনের কাছের এক ঝুপড়িতে বাস করতেন সেই ভিক্ষুক।


গত শুক্রবার (৪ অক্টোবর) লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ভিক্ষাজীবী বিরজু চন্দ্র আজাদের (৬২)। এলাকাবাসীর সাহায্যে মৃত বিরজুর দেহ চিহ্নিত করে পুলিশ। কিন্তু তার ঝুপড়ির ঘরে এসে অবাক হয়ে যায় পুলিশ।


ঝুপড়ির এক কামরায় ঢুকে চোখ আটকে যায় তাদের। দেখা যায় ছোট ছোট ব্যাগ ও বালতিতে ভরা প্রচুর কয়েন। সেসব যত্ন করে রাখা। কয়েনগুলিতে মরিচা ধরে গেছে। বিপুল ওইসব কয়েন গুনতে ৮ ঘণ্টা লেগে যায় পুলিশের। দেখা যায়, সবমিলিয়ে রয়েছে ১.৭৭ লাখ টাকা।


অন্যদিকে, বিভিন্ন ব্যাংকে ৮.৭৭ লাখ টাকা ফিক্সড ডিপোজিটের কাগজ। সবমিলিয়ে মোট ১০.৫৪ লাখ টাকার মালিক ওই ভিক্ষুক।


ওই বিপুল টাকার মালিক কে? পুলিশ তাদেরই খোঁজ করছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com