
কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে ভোট তা নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৈঠকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। ইসি সূত্রে জানা গেছে, চারজন নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
সভায় পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিস্তারিত প্রস্তুতি পর্যালোচনা করার কথা রয়েছে। প্রতিটি ধাপে কতগুলো করে ইউনিয়নের ভোট হবে।
সেই সঙ্গে উপজেলা সদরের অধীন থাকা ইউনিয়ন পরিষদ এবং যেসব এলাকায় নির্বাচিত পরিষদের মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে, সেসব এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দিকের ধাপগুলোতে রাখা হচ্ছে।
বৈঠকের বিষয়বস্তুর মধ্যে রয়েছে আইডিইএ প্রকল্পের অধীনে গঠিত পার্সোনালাইজেশন সেন্টারের মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পার্সোনালাইজেশন ও বিতরণের গতি বাড়ানো এবং এসংক্রান্ত সমস্যা নিরসনের বিষয়।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউপি ভোট অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সদর উপজেলা ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদ অগ্রাধিকার পাবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]