
যৌতুকের বিয়ে আর বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্টার কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে বলে জানিয়েছেন,যৌতুকের বিয়ে আর বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্টার কাজীদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে।
রবিবার (১৫ নভেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রমনী মোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, যুব শক্তিকে নষ্ট করার পরিকল্পনা করেছিল, যাতে দিনের ভোট রাতে হয়। দেশ অচল হয়ে যেত। ক্ষমতার লোভে এই নীল নকশা আকতে চেয়ে ছিল তারা। বর্তমানে ১৫ থেকে ২০ শতাংশ যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে মাদক প্রবেশ করছে। এর মূল লক্ষ্য যুবসমাজকে ধ্বংস করা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী বলেন, টাকা দেখে মসজিদের সভাপতি করি কিন্তু তার টাকার উৎস খুজি না। এমন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। ঘুষের টাকা মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না। সামাজিকভাবে এসব বিশ্লেষন করা দরকার। মাদক খাব নামাজ পড়ব তা এক সাথে যায় না। তাই সমাজকে মাদকসহ সামাজিক অপরাধমুক্ত করতে হবে।
নিকাহ রেজিস্টারদের সতর্ক করে মন্ত্রী বলেন, যৌতুকের বিয়ে আর বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্টার কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। সঠিক বয়স যাচাই বাছাই করে সঠিক ভাবে বিয়ে রেজিস্ট্রি করে বিয়ের অনুষ্ঠানে বর কণের হাতে বিয়ের কাবিননামা বুঝে দিতে হবে। এর ব্যর্তয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলোকিত লালমনিরহাটের জেলা কমিটির আহবায়ক জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, কালীগঞ্জ উপজেলা এ্যাকশন কমিটির আহব্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরে মওলা প্রমুখ।
এ সময় উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মাঝে আলোকিত লালমনিরহাটের পোশাক বিতরন করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]