সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮
সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

শারদীয় দুর্গোৎসবের দুই দিনের সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ রোববার। বাংলা পঞ্জিকা ও তিথিচক্রের বিশেষ বিন্যাসের কারণে এ বছর সপ্তমী তিথি দুই দিন ধরে পালিত হচ্ছে। তবে সপ্তমী পূজার মূল আনুষ্ঠানিকতা গতকাল শনিবার সকালেই অনুষ্ঠিত হয়েছে।


মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।


পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যে আগমন করবেন। অন্যদিকে, দেবী নৌকায় চড়ে স্বর্গলোকে গমন করবেন।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ২৫৮টি। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা প্রায় ১ হাজার ৫০০টি বেড়েছে।


দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে আনসার, পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবকেরা। ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ।


হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ বছর নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বাড়িয়েছে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে বর্ধিত ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com